মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৩২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ

রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি
রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮
শেয়ার: mail
রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ৬০০টি গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। একই সঙ্গে উপজেলা অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ের ডাকবাংলো চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন।

বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বুরো বাংলাদেশ, ঠাকুরগাঁও অঞ্চল-এর পক্ষ থেকে ৬০০টি চারা সরবরাহ করা হয়। চারাগুলোর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, জলপাই, আমড়া, কামরাঙা, জাত লেবু, মেহগনি, পেয়ারা ও বেল। প্রতিটি প্রজাতির ৬০টি করে মোট ৬০০টি চারা পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পর্যায়েও কিছু গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, পর্যায়ক্রমে এসব গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজহারুল ইসলাম বাদল, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় গাছের চারা বিতরণ, অস্থায়ী উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ

বিস্তারিত কমেন্টে