মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৮:১৩
শিরোনাম
বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: তথ্য উপদেষ্টা বাস-লঞ্চ ভাড়া বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ

সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের চলমান বিমান হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি দাবি করেন, চলতি সপ্তাহে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বাহিনী ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।

পার্সটুডের প্রতিবেদনে মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এসব তথ্য জানান।

সারি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ চালিয়ে আসছে। চলতি সপ্তাহে এসব হামলার মাত্রা আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।

তার দাবি অনুযায়ী, এর জবাবে প্রথম সামরিক অভিযানে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করা হয়। হামলায় স্থাপনাগুলোতে ব্যাপক অগ্নিকাণ্ড ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারির বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় অভিযানে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এই হামলাও সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেন তিনি।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের প্রতিরক্ষা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন সারি। একই সঙ্গে সৌদি পক্ষের বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

সারি বলেন, সৌদি বাহিনীর পাশাপাশি সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশস্থলও ভবিষ্যতে লক্ষ্যবস্তু করা হবে। ইয়েমেনের ওপর হামলা বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের ঘোষিত ‘অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনার জবাবে উত্তেজনা’ নীতি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে আরামকো ও বিমানঘাঁটিতে হামলার দাবি ইয়েমেনের

বিস্তারিত কমেন্টে