শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০৯:৪৩
শিরোনাম
● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি ● এইচএসসি পাসের হারে শীর্ষে ঢাকা, সবার নিচে বরিশাল ● পঞ্চগড়ে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার শুভ উদ্বোধন ● রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান ● এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছেন যে দুই বিষয়ে ● মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট ● রাতের অন্ধকারে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম ● রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে: শ্রমমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণ ● ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দামে বড় পতন ● ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২, রোববার চালু ৬টি

আইসিসিবিতে শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯
শেয়ার: mail
আইসিসিবিতে শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)তে শুক্রবারও বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ব্যাপক সাড়ার পর তৃতীয় সপ্তাহের মতো বসছে গাড়ি কেনাবেচার এ আয়োজন।

এখানে ক্রেতারা যেমন পছন্দের গাড়ি কিনতে পারছেন, তেমনি নিজেদের ব্যবহৃত গাড়িও উপযুক্ত দামে বিক্রির সুযোগ পাচ্ছেন।

গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ গাড়ি কেনাবেচার আসর এখন থেকে নিয়মিত প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে।

কোনো ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই এখানে পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন ক্রেতারা। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিজেদের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রি করা যাচ্ছে। উদ্বোধনী দিনেই ‘সুপার সেল কার বাজার’ অনেকের নজর কেড়েছে। ক্রেতাদের অনেকেই মনে করছেন, বহুমুখী ব্যস্ততার এই শহরে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

ক্রেতাদের নিয়মিত সুবিধা দিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী বসবে ‘সুপার সেল কার বাজার’। এতে নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার পাশাপাশি সেগুলো তুলনা করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।

‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও থাকছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইসিসিবিতে শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

বিস্তারিত কমেন্টে