সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৬:৩২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫
শেয়ার: mail
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সৌদি আরবে মিসাইল আতঙ্কে ছাদ থেকে নামতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তায় আতঙ্কিত হয়ে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ওই দিন বিকেলে সৌদি আরবে অবস্থানরত সহকর্মীরা নিহতের পরিবারকে তার মৃত্যুর খবর জানান।

নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগম দম্পতির একমাত্র সন্তান। তিনি জেদ্দার ‘আলসাইম’ নামের প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংকে অফিস সহকারী (টি-বয়) হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তার আবাসিক ভবনের ছাদে ছিলেন। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে ধেয়ে আসার সতর্কবার্তা মোবাইলে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত ছাদ থেকে নিচে নামার চেষ্টা করেন তিনি। সিঁড়ি দিয়ে দ্রুত নামার সময় তার পা তারের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি পড়ে যান এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে সহকর্মীরা তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সৌদি পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সৌরভের মা রেনু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেকে শেষবারের মতো দেখতে চাই, নিজের হাতে তাকে দাফন করতে চাই।’

সৌরভের বাবা আমির ইসলাম সরকারের কাছে দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি জেনেছেন। নিহতের স্বজনরা যোগাযোগ করলে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

বিস্তারিত কমেন্টে