মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৫:৪৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা মামলায় আরও ২ ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা মামলায় আরও ২ ছিনতাইকারী গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট ভোরে রিকশায় চড়ে ফার্মগেট যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন শিক্ষিকা রনজিনা পারভীন। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে ছিনতাইকারীরা তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে পাকা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে এ মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে এক সহযোগীসহ গ্রেপ্তার করে র‍্যাব-২। সে সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেপ্তার করল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা মামলায় আরও ২ ছিনতাইকারী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে