রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:০৫:৫১
শিরোনাম
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫
শেয়ার: mail
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে সাধারণ সরকারি ছুটির তালিকায় দিনটিতে কোনো ছুটি রাখা হয়নি। এছাড়া আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা উদযাপিত হবে। তবে দিনটি নিয়মিত সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এর জন্য আলাদা কোনো ছুটি থাকছে না।

বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটির সিদ্ধান্ত: দেশের পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সংবিধি ও একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয়। ফলে ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এ কারণে দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে একযোগে ছুটি থাকে না। কোনো কোনো বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখলেও অনেক বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস ও পরীক্ষা চালু থাকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর

বিস্তারিত কমেন্টে