সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫৭:২৯
শিরোনাম
শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ১২ নভেম্বর শুরু হচ্ছে ইউপি নির্বাচন নতুন বিয়ের ক্ষেত্রে আগের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করতে রুল তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি ডেঙ্গু প্রতিরোধে পাবনায় জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে কুবিতে স্থাপন করা হচ্ছে ‘ইনোভেশন হাব’ চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’ লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি ১২ নভেম্বর শুরু হচ্ছে ইউপি নির্বাচন নতুন বিয়ের ক্ষেত্রে আগের বিয়ে-সন্তানের তথ্য কাবিননামায় যুক্ত করতে রুল তেজগাঁও কলেজ সরকারিকরণের দাবিতে গণস্বাক্ষরে হাজারো শিক্ষার্থীর সংহতি ডেঙ্গু প্রতিরোধে পাবনায় জেলা যুবদলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে কুবিতে স্থাপন করা হচ্ছে ‘ইনোভেশন হাব’ চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’ লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

মোঃ রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মোঃ রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪
শেয়ার: mail
মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জায়গীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজিন মিয়া মিঠাপুকুর থানার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। রাজিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজিন একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে গত ১৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রাজিন ওই ছাত্রীর শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে ওই ছাত্রী অসম্মতি জানালে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১৩। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের সিপিএসসির একটি আভিযানিক দল শনিবার রাতে জায়গীর বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে