রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫১:১২
শিরোনাম
● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দেবে সরকার ● মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী

চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০
শেয়ার: mail
চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ (স্টপেজ) আট দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় জয়রামপুর স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটিকে জয়রামপুর স্টেশনে আটকে দেন আন্দোলনকারীরা। প্রায় ২০ মিনিট ট্রেনটি থামিয়ে রেখে তারা তাদের দাবিদাওয়া তুলে ধরেন। পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা রেলপথ ছেড়ে দিলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—জয়রামপুর রেলস্টেশনে আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি প্রদান, স্টেশনমাস্টারসহ স্টেশনের প্রয়োজনীয় জনবল অবিলম্বে পুনর্বহাল, স্টেশনের লুপ লাইন সচল করা এবং নিয়মিত টিকিটিং ব্যবস্থা পুনরায় চালু করা।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, স্থানীয় প্রবীণ নাগরিক পিয়ার আলী, যুবদল নেতা মোমিনুল ইসলাম ও ডাবলু এবং সাবেক সেনা সদস্য লাজিব আক্তার সিদ্দিকীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গার জয়রামপুর রেলস্টেশনে স্টোপেজের দাবীতে রেলপথ অবরোধ করে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে