শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১০:১১
শিরোনাম
শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহনা ভারতের আদানির! দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন কারিকুলাম শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান দেওয়ানগঞ্জে অপহৃত স্কুলছাত্রী অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার রাবির নবীনবরণে শিক্ষার্থীদের গোলাম আযমের বই উপহার দিল ছাত্রশিবির: ক্যাম্পাসে ক্ষোভ বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল, পাত্র প্রবাসী ব্যবসায়ী তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহনা ভারতের আদানির! দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন কারিকুলাম

মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক স্পর্শ করেছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, অগ্রিম বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশেরও বেশি গেছে ‘ইনফিনিটি ভিশন’সহ প্রিমিয়াম লার্জ-ফরম্যাট স্ক্রিনের জন্য। বড় পর্দায় উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার আগ্রহ থেকেই দর্শকদের মধ্যে এসব প্রিমিয়াম স্ক্রিনের টিকিটের চাহিদা বেশি বলে ধারণা করা হচ্ছে।

তবে মুক্তির পর বক্স অফিসে সহজ প্রতিযোগিতা পাচ্ছে না সিনেমাটি। চলতি বছরের বড়দিনের ছুটিকে কেন্দ্র করে একই সময়ে প্রেক্ষাগৃহে আসছে ফরাসি-কানাডিয়ান নির্মাতা দ্যনি ভিলনভের বহুল আলোচিত ‘ডুন: পার্ট থ্রি’। ফলে বছরের অন্যতম জমজমাট বক্স অফিস লড়াই দেখার অপেক্ষায় রয়েছে দর্শক ও বিশ্লেষকেরা।

ধারণা করা হচ্ছে, ‘ডুন: পার্ট থ্রি’ আইম্যাক্স স্ক্রিনে শক্ত অবস্থান তৈরি করবে। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ অন্যান্য বড় লার্জ-ফরম্যাট থিয়েটারের উল্লেখযোগ্য অংশ দখল করতে পারে।

এদিকে ‘ডুমসডে’র গল্প সহজে বুঝতে দর্শকদের প্রস্তুত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ডিজনি প্লাস। সিনেমাটির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ গল্প ও চরিত্রের যোগসূত্র বোঝাতে ১৫টি সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে।

পুরোনো গল্পের ধারাবাহিকতা ঝালিয়ে নিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমাটির সঙ্গে নতুন কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণ। এর মাধ্যমে ‘ডুমসডে’র আগে মার্ভেল ভক্তদের পুরোনো গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এরই মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারও ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পর এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার এবং বৈশ্বিকভাবে ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক দেখা ট্রেলারের রেকর্ড গড়েছে বলে বাজার বিশ্লেষণে উঠে এসেছে।

সব মিলিয়ে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি ও ট্রেলারের সাফল্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে সিনেমাটি। আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র টিকিট বিক্রিতে রেকর্ড

বিস্তারিত কমেন্টে