শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:০৯:৫৫
শিরোনাম
পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে সংগঠনটির চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ভাইভা প্রথার সংস্কার এবং মেধার মূল্যায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, নিয়োগে দলীয়করণের সুযোগ তৈরি করতে ভাইভাতে অস্বাভাবিকভাবে নম্বর বাড়ানো হয়েছে। এর মাধ্যমে মেধার অবমূল্যায়ন করে দলীয় কোটায় নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সম্প্রতি ক্যাম্পাসে অস্ত্র হাতে মহড়া দেওয়া সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান হলসহ বিভিন্ন আবাসিক হলে অনিয়মতান্ত্রিকভাবে দলীয় কর্মীদের ওঠানো হয়েছে, যার সঙ্গে প্রশাসনের একাংশের যোগসাজশ রয়েছে। আগামী তিন দিনের মধ্যে সব অনাবাসিক ও অবৈধ শিক্ষার্থীকে হল থেকে বের না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শতভাগ মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুকরণ ও আবাসিক সংকট নিরসনসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভাইবায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে