শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২১:১২
শিরোনাম
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১
শেয়ার: mail
বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, গবেষক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে এবারের বইমেলা জ্ঞানচর্চা ও ধর্মীয় সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হবে। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা সংস্থাসহ মোট ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

মেলায় পবিত্র কুরআন, তাফসির, হাদিস গ্রন্থ, সীরাত, ইসলামি দর্শন ও ইতিহাস, সমকালীন গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামি বইসহ বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক গ্রন্থের সমাহার থাকবে। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রয় করবে, যার ফলে পাঠকরা একই প্রাঙ্গণে প্রয়োজনীয় সব ইসলামি বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, এই বইমেলার মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের ব্যাপক প্রসার ঘটবে। বিশেষ করে তরুণ ও নতুন প্রজন্মের মাঝে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিক কল্যাণের বাণী ছড়িয়ে দিতে এ আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে। মেলায় প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী ও গ্রন্থপ্রেমীর সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

বিস্তারিত কমেন্টে