মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৬:২৩
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এতে দেশের অন্তত তিনটি জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল বেড়েছে। তবে যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি বাড়লেও পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, গঙ্গা নদীর পানির সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং পরবর্তী তিন দিন তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বাড়তে পারে। এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় গঙ্গা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গড়াই ও মাথাভাঙা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এ সময় গড়াই নদীর পানি ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু এলাকায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। এর ফলে এসব জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতলও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী তিন দিন ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং তিস্তা নদীর পানি এ সময়ে কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন সুরমা নদীর পানি আরও কমতে পারে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে পাউবো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নদ-নদীর পানি বাড়ায় তিন জেলায় বন্যার আশঙ্কা: পাউবো

বিস্তারিত কমেন্টে