সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৩:২৪
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮
শেয়ার: mail
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নতুন করে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটির গঠনকাঠামো অনুযায়ী, পদাধিকারবলে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—বরিশাল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত নারী আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও জ্যেষ্ঠ বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নোয়াখালী-২ আসন থেকে ছয়বার নির্বাচিত এই অভিজ্ঞ সংসদ সদস্য নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক

বিস্তারিত কমেন্টে