রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৩:২৩
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘আমাদের বাঁচান, আমরা ধ্বংসস্তূপের নিচে আটকে আছি’—ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয় তলা একটি মেসবাড়ি ধসে পড়ার পর ইট-পাথরের স্তূপের নিচ থেকে ভেসে আসছে আটকে পড়া শিক্ষার্থীদের এমন চরম আতঙ্কের ফোন। রোববার ছুটির দিনে ভবনটিতে অবস্থানরত বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, দিল্লি পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় ‘হোস্টেল ডেজ’ নামের আবাসিক ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। ভবনটিতে মূলত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মেসে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের সাপ্তাহিক ছুটি থাকায় ঘটনার সময় শিক্ষার্থীদের বড় একটি অংশ ভবনের ভেতরে নিজেদের কক্ষে ছিলেন। দুর্ঘটনার পর পর কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কয়েকজন শিক্ষার্থী কোনোমতে মোবাইল ফোনে তাঁদের পরিবারের সদস্য ও উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করে বাঁচার আকুতি জানান। এর পরই উদ্ধারকাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু হয়।

ইতোমধ্যে বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

ঘটনাস্থলে উপস্থিত বিজেপির বিধায়ক অনিল শর্মা সাংবাদিকদের বলেন, ‘ভেতর থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী ফোনে তাঁদের লোকেশন জানাচ্ছেন। তবে ঠিক কতজন শিক্ষার্থী ভেতরে আটকে আছেন, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। সংখ্যা পাঁচ, দশ কিংবা বিশ—যাই হোক না কেন, বহু শিক্ষার্থী যে ভেতরে আটকা পড়েছেন, তা নিশ্চিত।’

পুলিশ জানিয়েছে, ৭৫ শয্যার ওই মেসবাড়ির মূল মালিক হরিয়ানার গুরুগ্রামে বসবাস করেন। ভবনটি হুড়মুড়িয়ে ধসে পড়ার সময় নিচে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়দের দাবি, ভবনটির বেজমেন্ট বা ভূগর্ভস্থ অংশে বেশ কিছুদিন ধরে অনিরাপদভাবে সংস্কার ও নির্মাণকাজ চলছিল; সেখান থেকেই হয়তো ভিত্তিমূল দুর্বল হয়ে ভবন ধসের সূত্রপাত হয়েছে।

ঘটনাস্থলে অন্তত ১২টি ফায়ার ইঞ্জিন, একাধিক এক্সক্যাভেটর ও ভারী ড্রিলিং যন্ত্রপাতি ব্যবহার করে কংক্রিট কাটার কাজ চলছে। ভিড় নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আশপাশের কয়েকটি বহুতল ভবন অবিলম্বে খালি করে দেওয়া হয়েছে।

এদিকে এই ভয়াবহ ভবন ধসের ঘটনায় দিল্লিতে রাজনৈতিক বিতর্কও তীব্র আকার ধারণ করেছে। দুর্ঘটনার জন্য প্রশাসন ও পুরনিগমের দুর্নীতিকে দায়ী করেছে আম আদমি পার্টি (এএপি)। দলটির নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লির (এমসিডি) ভবন নির্মাণ বিভাগে অবাধ ‘বদলি বাণিজ্যের’ কারণে অবৈধ ও ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ বন্ধ করা যাচ্ছে না।

দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু। তাঁরা উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ জানিয়েছেন, সরকার সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা প্রতিটি প্রাণকে নিরাপদে বের করে আনাই প্রশাসনের একমাত্র অগ্রাধিকার।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

বিস্তারিত কমেন্টে