রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২১:৫২
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ২ লক্ষ ৩০ হাজার টাকা

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ২ লক্ষ ৩০ হাজার টাকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষতিকর রাসায়নিক ও চিনি মিশিয়ে অননুমোদিত উপায়ে ভেজাল গুড় তৈরির অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিককে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিপুল পরিমাণ বিষাক্ত গুড় ও উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট সংলগ্ন ফুলচৌকি খামারপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শুকুরের হাট এলাকার বেশ কয়েকটি কারখানায় কোনো প্রকার আখের রস ছাড়াই ক্ষতিকর রাসায়নিক, চিনি ও রঙের মিশ্রণে ভেজাল গুড় তৈরি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফুলচৌকি খামারপাড়ার একটি কারখানায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরির দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কারখানার মালিক মুকুল মিয়াকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কারখানাটিতে থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, কাপড়ের বিষাক্ত রং (টেক্সটাইল ডাই), সিঁদুর, সোডা, চুন ও কেমিক্যালের মিশ্রণে তৈরি ভেজাল গুড় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। চিকিৎসকদের মতে, এসব উপাদান মানবদেহে ক্যানসার ও কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, আখের রস ছাড়া চিনির শিরা এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছিল। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযানের সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান, জরিমানা ২ লক্ষ ৩০ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে