মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৬ জন সহকারী কমিশনারকে (ভূমি বা এসিল্যান্ড) বদলিপূর্বক পদায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, প্রথম দফায় বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে—
-
জসিম উদ্দিনকে গাইবান্ধার সাদুল্লাপুর থেকে ঢাকা বিভাগে,
-
তৌহিদ রেজাকে ঝিনাইদহের মহেশপুর থেকে ঢাকা বিভাগে,
-
মো. মাসুদ রানাকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ঢাকা বিভাগে,
-
মো. আশরাফুল ইসলামকে বরগুনার আমতলী থেকে ঢাকা বিভাগে,
-
সোহাগ মিলুকে পটুয়াখালীর বাউফল থেকে খুলনা বিভাগে,
-
মো. সাইফুল ইসলামকে পটুয়াখালীর গলাচিপা থেকে রাজশাহী বিভাগে,
-
প্রত্যয় হাশেমকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে চট্টগ্রাম বিভাগে,
-
মহেশ্বর মন্ডলকে বরিশালের উজিরপুর থেকে খুলনা বিভাগে,
-
রওশান কবিরকে নীলফামারীর ডিমলা থেকে রাজশাহী বিভাগে,
-
রাফিউর রহমানকে কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকা বিভাগে এবং
-
মো. শাহরুখ আলম শান্তুকে সুনামগঞ্জের তাহিরপুর থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
দ্বিতীয় দফায় বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—
-
মাহামুদ হুসাইন রাজুকে দিনাজপুরের পার্বতীপুর থেকে খুলনা বিভাগে,
-
নুসরাত জাহান অনন্যাকে ময়মনসিংহের ধোবাউড়া থেকে রাজশাহী বিভাগে,
-
এস এম আকাশকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খুলনা বিভাগে,
-
এস এম নাজমুস সালেহীনকে ময়মনসিংহের তারাকান্দা থেকে রংপুর বিভাগে,
-
আব্দুল আহাদকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে খুলনা বিভাগে,
-
তানভীর আহম্মেদকে রংপুরের পীরগঞ্জ থেকে রাজশাহী বিভাগে,
-
ওমর শরীফ খানকে বরগুনার পাথরঘাটা থেকে খুলনা বিভাগে,
-
আসিফ রায়হানকে পাবনার সাঁথিয়া থেকে ঢাকা বিভাগে,
-
চৌধুরী আল মামুনকে সাতক্ষীরার দেবহাটা থেকে রাজশাহী বিভাগে,
-
সামিউর রহমানকে কুড়িগ্রামের রাজারহাট থেকে ঢাকা বিভাগে,
-
মীর আল মনসুর শোয়াইবকে লালমনিরহাট সদর থেকে রাজশাহী বিভাগে,
-
মো. শামীম রেজা সজীবকে ঝালকাঠির রাজাপুর থেকে ঢাকা বিভাগে,
-
মজিবুর রহমানকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রাজশাহী বিভাগে,
-
জাকারিয়া হোসেনকে সিলেটের গোয়াইনঘাট থেকে ময়মনসিংহ বিভাগে,
-
সৈকত মন্ডলকে বরগুনার তালতলী থেকে খুলনা বিভাগে এবং
-
রিজভী আহমেদ সবুজকে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনের আরেক অংশে আরও ৯ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে—
-
মো. ইফতেখার আহমেদকে নীলফামারীর জলঢাকা থেকে খুলনা বিভাগে,
-
আব্দুল্লাহ বিন জিয়াকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকা বিভাগে,
-
মাহমুদুর রহমানকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ময়মনসিংহ বিভাগে,
-
পলাশ উদ্দিনকে নওগাঁর বদলগাছী থেকে ঢাকা বিভাগে,
-
শপথ বৈরাগীকে পিরোজপুরের নাজিরপুর থেকে খুলনা বিভাগে,
-
মো. বদরুজ্জামান রিশাদকে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে রাজশাহী বিভাগে,
-
আসমাউল হুসনা পিংকিকে মাগুরার শ্রীপুর থেকে ঢাকা বিভাগে,
-
আমিনুল হক তারেককে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ময়মনসিংহ বিভাগে এবং
-
আব্দুল্লাহ আল মামুনকে পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মাঠপর্যায়ে নামজারি, ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়, খাস জমি ব্যবস্থাপনা এবং ভূমি রাজস্ব শৃঙ্খলা রক্ষায় সহকারী কমিশনার (ভূমি) অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সরকারি আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে; সেখান থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁদের নির্দিষ্ট উপজেলায় পদায়ন করা হবে।
kalprakash.com/IM