শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৯:২৪
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৭
শেয়ার: mail
গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ বিজিবির পক্ষ থেকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে শহীদ বীরশ্রেষ্ঠের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাছেদুল ইসলাম খান, কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী লস্করসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শ্রদ্ধা নিবেদনকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের পক্ষ থেকে তাঁর মেয়ে হাসিনা খাতুন, পৌত্র নিয়ামুল ইসলাম ও নাতনি তাহরা খাতুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের (বর্তমানে বিজিবি) নির্ভীক ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ অসীম সাহসিকতার সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। রণাঙ্গনে তাঁর অনন্য বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখকে বিজিবির শ্রদ্ধা

বিস্তারিত কমেন্টে