বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ | ১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:১৩:১৯
শিরোনাম
● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ ● এইচএসসি পাসে ২ জেলায় নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার ● ঢাকা কর অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন ● ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন? ● বাসের হাইড্রোলিক জ্যাকের ভেতর থেকে ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার ● রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে ভাঙচুর, অভিযুক্তসহ গ্রেপ্তার ২ ● যে কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম ● যুক্তরাষ্ট্রের ভিসা-গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম ● গাজীপুরের সিফাতকে অবিলম্বে মুক্তি দিতে হবে: নাহিদ ইসলাম ● বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে আহ্বান ডা. জুবাইদা রহমানের ● পাকা সেতু না হওয়ায় এলাকাবাসীর প্রতি ডেপুটি স্পিকারের দুঃখ প্রকাশ

শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার করা ষড়যন্ত্রমূলক: আইজিপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১২
শেয়ার: mail
শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার করা ষড়যন্ত্রমূলক: আইজিপি

শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল, তবে বর্তমান সময়ে গণমাধ্যমে বিষয়টিকে ফলাও করে প্রচার করাকে ‘ষড়যন্ত্রমূলক’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে ‘হলুদ সাংবাদিকরা’ এই অপতৎপরতায় লিপ্ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের ভেতরেও কিছু ষড়যন্ত্রকারী রয়েছে এবং তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কী করা যাবে আর কী করা যাবে না—এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

এর আগে সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন আইজিপি। সেখানে একটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি আরও বলেন, বিদ্যমান আইনের নানা ফাঁকফোকরের কারণে মাদক কারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করা হলেও তাদের বেশি দিন কারাগারে আটকে রাখা সম্ভব হচ্ছে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে প্রচার করা ষড়যন্ত্রমূলক: আইজিপি

বিস্তারিত কমেন্টে