রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২১:৪১
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত

মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬
শেয়ার: mail
বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আনন্দঘন পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক। সনাতন বিদ্যার্থী সংসদ বেরোবি শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের দর্শন, সমাজ থেকে অন্যায় ও অধর্ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার শিক্ষা তুলে ধরেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী তিথিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন আমাদের সত্য, ন্যায়, মানবতা ও কর্তব্যের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ আমাদের জীবনে জ্ঞান, সংস্কার ও ঐক্যের আলো ছড়িয়ে দিক—এটাই জন্মাষ্টমীর প্রার্থনা। তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের গীতার চিরন্তন বাণী আমাদের কর্মে নিষ্ঠাবান, চিন্তায় ইতিবাচক এবং মানবিকতায় সমৃদ্ধ হতে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন এবং ঢাক-ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপিত

বিস্তারিত কমেন্টে