শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৯:৩৮
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রাসায়নিক উপাদান, কাপড়ের রঙ ও চিনি দিয়ে অননুমোদিত উপায়ে ভেজাল গুড় তৈরির দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট সংলগ্ন পশ্চিম গেনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শুকুরের হাট এলাকার কয়েকটি কারখানায় কোনো প্রকার আখের রস ছাড়াই সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মোরছালিন রহমান ছোটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কারখানাটিতে থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রঙ), সিঁদুর, সোডা ও রাসায়নিক চুনসহ মারাত্মক ক্ষতিকর উপাদান ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। চিকিৎসকদের মতে, এসব ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশ্রিত খাদ্য মানবদেহে ক্যান্সার ও কিডনি বিকলসহ নানা জটিল রোগের সৃষ্টি করতে পারে।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক জামান জানান, চিনির রস, পচা মিষ্টির শিরা এবং লিভার ও কিডনির মারাত্মক ক্ষতিসাধনকারী বিপজ্জনক উপাদান ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছিল। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, এর আগেও এসব কারখানায় একাধিকবার অভিযান ও জরিমানা করা হলেও অসাধু চক্রটি পুনরায় সক্রিয় হয়ে ওঠে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের ভেজাল গুড়ের কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

বিস্তারিত কমেন্টে