মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:২১:০৯
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহা আর নেই

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৫
শেয়ার: mail
রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহা আর নেই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহা পরলোকগমন করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

অধ্যাপক সনজীব কুমার সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রয়াত অধ্যাপকের দীর্ঘ শিক্ষকতা ও গবেষণাক্ষেত্রে অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক সনজীব কুমার সাহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম প্রজন্মের অন্যতম জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি তিনি বহু গবেষণাকর্ম সফলভাবে তত্ত্বাবধান করেছেন। তাঁর উল্লেখযোগ্যসংখ্যক মৌলিক গবেষণাপত্র দেশ-বিদেশের শীর্ষস্থানীয় পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি মার্কেটিং বিভাগের সভাপতিসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন শেষে ২০২১ সালে তিনি নিয়মিত শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সনজীব কুমার সাহা আর নেই

বিস্তারিত কমেন্টে