রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:০৯:৩৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি শাখার ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪
শেয়ার: mail
ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি শাখার ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা

শিশু-কিশোর বিষয়ক সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মাইন্ড ম্যারাথন’ সিজন-৩ প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুলকুঁড়ি আসর তারারমেলা শাখা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সহকারী পরিচালক মুবাশ্বির আলম, অফিস সম্পাদক রাকিবুল ইসলাম ও পাঠাগার সম্পাদক ওয়েজ করণীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ত্রিবেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাতের আলী দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

৬০ নম্বরের এ লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলি, আইকিউ এবং পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। এছাড়া পর্যায়ক্রমে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয়, আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বসন্তপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানা গেছে।

সংগঠনটির পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘মাইন্ড ম্যারাথন’ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আশা করছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফল হবে। মূলত প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশ ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি শাখার ‘মাইন্ড ম্যারাথন’ প্রতিযোগিতা

বিস্তারিত কমেন্টে