শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৯:২৫
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজের মেধার স্বাক্ষর রাখলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর অভিনীত ব্যতিক্রমী ফ্যাশন ফিল্ম ‘হিউজ অব লংগিং’ যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর আসরে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

মুম্বাইভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ইয়ানুস ফিল্মসের ব্যানারে নির্মিত ৩ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের এ ছবিটির গল্প রচনা ও যৌথ পরিচালনা করেছেন রণদীপ ভট্টাচার্য ও যুধাজিৎ বাগচী।

ফরাসি কবি ও নাট্যকার জঁ ককতোর বিখ্যাত মনোড্রামা ‘দ্য হিউম্যান ভয়েস’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে এই ফ্যাশন ফিল্ম। প্রিয়জনের অনুপস্থিতি, প্রেম, স্মৃতি ও অপেক্ষার আবেগকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে ফ্যাশন, সিনেমা এবং গল্প বলার নান্দনিকতাকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ছবিটির দৃশ্যধারণের বিষয়ে জয়া আহসান জানান, গত বছর পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে হুগলি নদীর তীরের একটি ঐতিহাসিক ঔপনিবেশিক আমলের বাড়িতে পুরো কাজটির শুটিং হয়। প্রাচীন সেই বাড়ির দেয়াল, বারান্দা ও আলোছায়াকে শৈল্পিকভাবে কাজে লাগিয়ে বিরহের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটিতে জয়ার স্টাইলিং করেছেন জনপ্রিয় ফ্যাশন স্টাইলিস্ট ঋষভ।

কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া আহসান বলেন, নির্মাতারা যখন এই নিরীক্ষাধর্মী কাজটি নিয়ে যোগাযোগ করেন, তখন ভাবনাটি পছন্দ হওয়ায় যুক্ত হই। পুরো কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। পুরোনো বাড়ি, নদীর পাড় ও চিত্রনাট্যের আবহ চরিত্রটি নিজের মধ্যে ধারণ করার চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছিল। আন্তর্জাতিক এমন একটি প্ল্যাটফর্মে কাজটি নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত।

আগামী ২৩ সেপ্টেম্বর লন্ডনের লেস্টার স্কয়ারের ‘ভিউ ওয়েস্ট এন্ড’ সিনেমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যাল। গত এক যুগ ধরে বিশ্বজুড়ে ফ্যাশন ও চলচ্চিত্রের সমন্বয়ে এই উৎসবটি নিয়মিত আয়োজিত হয়ে আসছে। তবে শুটিংয়ের পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে এবার উৎসবে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না জয়া আহসান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লন্ডন ফ্যাশন ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত জয়া আহসানের ‘হিউজ অব লংগিং’

বিস্তারিত কমেন্টে