শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৫৮:৪৯
শিরোনাম
● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

চার কার্গো এলএনজি ও ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন সরকারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬
শেয়ার: mail
চার কার্গো এলএনজি ও ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন সরকারের

দেশের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক শূন্য ৩ ডলার দরে এ এলএনজি কেনা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত চার কার্গো এলএনজির মধ্যে তিনটি কেনা হচ্ছে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে। বাকি এক কার্গো কেনা হবে সৌদি আরবের আরামকো ট্রেডিংয়ের সঙ্গে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে।

একই বৈঠকে মরক্কো থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। দুই লটে এ সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ৬৮৮ কোটি ৭০ লাখ টাকা।

এর পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে মোট ৭৩৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন করা হয়।

এছাড়া র‍্যাব সদর দপ্তর নির্মাণকাজে ১৭১ কোটি টাকার ক্রয় প্রস্তাব এবং খুলনা বিভাগে নতুন পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৪ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চার কার্গো এলএনজি ও ৭০ হাজার টন সার আমদানির অনুমোদন সরকারের

বিস্তারিত কমেন্টে