রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:১৫
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগমারা প্রতিনিধি
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরবর্তীতে বাগমারা উপজেলা বিএনপি, ভবানীগঞ্জ পৌর বিএনপি এবং তাহেরপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ডি. এম. জিয়াউর রহমান জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডি. এম. জিয়াউর রহমান জিয়া বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, ৪৮ বছর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। বিগত দিনে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি আজ দেশের বৃহত্তম গণমানুষের দলে পরিণত হয়েছে।

সভায় বক্তব্য দেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ. ন. ম. সামসুর রহমান মিন্টু, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাফিকুল ইসলাম সাফি, কৃষক দলের আহ্বায়ক আব্দুল জলিল, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মুহুরী, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, নরদাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, গনিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ এবং তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সভাপতি নাসির উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি ও হামিরকুৎসা ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল হক ফিরোজ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহানাজ পারভীন আদরীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাঁতী দলের সভাপতি মামুনুর রশিদ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিস্তারিত কমেন্টে