মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫৯:২৬

বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করলেন র‍্যাপার বাদশা ও ইশা রিখি

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬
শেয়ার: mail
বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করলেন র‍্যাপার বাদশা ও ইশা রিখি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের মার্চে গোপনে বিয়ের পর মাত্র পাঁচ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। এর মাধ্যমে কয়েক সপ্তাহ ধরে তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে চলা নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটল। সোমবার (৩১ আগস্ট) রাতে এই জুটি নিজ নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি শেয়ার করে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বিবৃতিতে বাদশা জানান, আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে যাওয়ার এবং নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কঠিন সময়ে আমরা সবার কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে তিনি আরও উল্লেখ করেন, এই বিষয়ে এটিই আমাদের একমাত্র বক্তব্য এবং আমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রকার অপ্রয়োজনীয় অনুমান বা গুঞ্জন না ছড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।

এনডিটিভি সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাস থেকেই বাদশা ও ইশা রিখির সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়াতে শুরু করে। সে সময় ইশা রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছিলেন, প্রতিটি ঝড়ই একটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই একটি আশা। সম্প্রতি ইশার মা পুনম রিখিও কর্মফল নিয়ে একের পর এক পোস্ট শেয়ার করলে তাঁদের দাম্পত্য জীবনের ফাটল নিয়ে আলোচনা তীব্র হয়।

এর আগে গত জুন মাসে ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে বাদশার সঙ্গে নিজের বিয়ের খবর প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছিলেন ইশা রিখি। সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ২০’ রিয়্যালিটি শোতে ইশা রিখির অংশ নেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই তাঁদের এই বিচ্ছেদের খবর সামনে এলো।

উল্লেখ্য, এটি র‍্যাপার বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাঁদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে এবং বিচ্ছেদ চূড়ান্ত হয়। বাদশা ও জেসমিনের সংসারে জেসেমি গ্রেস মসিহ সিং নামের ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ ঘোষণা করলেন র‍্যাপার বাদশা ও ইশা রিখি

বিস্তারিত কমেন্টে