মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৯:৫৭

স্বল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা কমে আসবে লোডশেডিং: ডা. জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯
শেয়ার: mail
স্বল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা কমে আসবে লোডশেডিং: ডা. জাহেদ উর রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বর্তমানে দেশে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তা খুব স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, বিদ্যুৎ সংকটের চাপ এখন আর শুধু গ্রামাঞ্চলের ওপর না দিয়ে শহর ও গ্রামের মধ্যে তুলনামূলকভাবে সুষমভাবে বণ্টন করা হচ্ছে। এই নীতিগত পরিবর্তনের কারণেই সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বড় শহরগুলোতেও লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বেড়েছে।

তিনি বলেন, আগে রাজধানীসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ অনেকাংশে নিশ্চিত রেখে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে মাত্রাতিরিক্ত লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার সেই বৈষম্যমূলক নীতিতে পরিবর্তন এনে সংকটের বোঝা সবার মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে বড় শহরে বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেওয়ার যৌক্তিকতা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে, প্রভাব বা ক্ষমতার কারণে শহরের বাসিন্দারা বাড়তি সুবিধা পাবেন আর গ্রামের মানুষ বঞ্চিত হবেন।

তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকার এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে দাবি করা হয়েছিল, বাস্তবে তখন কী পরিমাণ লোডশেডিং হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

স্বল্প সময়ের মধ্যেই বেশ খানিকটা কমে আসবে লোডশেডিং: ডা. জাহেদ উর রহমান

বিস্তারিত কমেন্টে