দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে একটি বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংকট মোকাবিলায় সরকার হাত গুটিয়ে বসে নেই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
খুব দ্রুতই জ্বালানি সংকট কেটে যাবে জানিয়ে রিজভী বলেন, সপ্তাহখানেকের মধ্যেই দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সব ধরনের সংকট মোকাবিলা করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সরকার এবং দল একে অপরের সহযোগী। নানা প্রতিকূলতা, চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে।
kalprakash.com/IM