রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:১৪

নেপালে পঞ্চম দিনে উদ্ধার অভিযান, নদীতে পানি বাড়ায় নতুন সতর্কতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
নেপালে পঞ্চম দিনে উদ্ধার অভিযান, নদীতে পানি বাড়ায় নতুন সতর্কতা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ধ্বংসস্তূপ আর প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে নেপালের বন্যাদুর্গত এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে টানা পঞ্চম দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে নদ-নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। নেপাল কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বন্যার পানি বাড়তে থাকায় উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত দলগুলোকেও সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে হবে।

রোববার (৩০ আগস্ট) সকালে এক জরুরি সতর্কবার্তায় দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানায়, রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে পাহাড়ি ঢল ও বন্যার জলপ্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে।

পরিস্থিতির অবনতি ঠেকাতে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সকল সদস্য ও সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নদীতীরবর্তী বাসিন্দা এবং ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

উদ্ধার অভিযান পঞ্চম দিনে প্রবেশ করলেও নদীর পানি নতুন করে বৃদ্ধি পাওয়ায় কার্যক্রম আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে একদিকে ধ্বংসস্তূপ ও স্রোতের মধ্য থেকে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে, অন্যদিকে সম্ভাব্য নতুন প্লাবন মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে উদ্ধারকারী দলগুলো।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালে পঞ্চম দিনে উদ্ধার অভিযান, নদীতে পানি বাড়ায় নতুন সতর্কতা

বিস্তারিত কমেন্টে