রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৪৭:৩৭

জাবির প্রায় ১০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিচ্ছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি

জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩৯
শেয়ার: mail
জাবির প্রায় ১০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিচ্ছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার প্রায় ১০০ মেধাবী, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’।

জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে এই বৃত্তি প্রদান করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ছয়টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সমিতি সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি পারিবারিক আর্থিক অসচ্ছলতাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে।

এ বছর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে ছয়টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫০০ জন এবং শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই প্রায় শতাধিক যোগ্য শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, গাইবান্ধার অসচ্ছল অথচ প্রতিভাবান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ মসৃণ রাখাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। বিশেষ করে যেসব শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে নিতে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ বিষয়ে ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির’ আহ্বায়ক মোস্তাকিন আল মামুন পিয়াল বলেন, “গাইবান্ধার মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই আমরা দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

কমিটির সদস্য সচিব মোসাদ্দিকুর ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা ও আর্থিক অবস্থা যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা শেষ করে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”

মেধাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া ৩০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন লিংকের (https://forms.gle/66TxQae9jP6aW9Kn7) মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। বৃত্তি সংক্রান্ত ফলাফল ও পরবর্তী সকল আপডেট ‘ঢাকাস্থ গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জাবির প্রায় ১০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিচ্ছে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি

বিস্তারিত কমেন্টে