বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৭:৩২
শিরোনাম
● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ● ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ● রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয় ● নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ● নাসিরনগরে সহপাঠীদের সঙ্গে খেলাধুলার পর অসুস্থ, স্কুলেই প্রাণ গেল শিশুর ● প্রশাসনিক জটিলতায় রুহিয়ায় বন্ধ নামজারি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ ● পাবিপ্রবির ১১ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ● সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● এবিসি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শিক্ষার্থীবান্ধব নীতিতে জোর: ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:২৮
শেয়ার: mail
শিক্ষার্থীবান্ধব নীতিতে জোর: ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

ছবিঃসংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর করতে সিট বরাদ্দ নীতিমালা প্রণয়ন এবং পুরো প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার প্রস্তাব তুলে ধরেন ডাকসু নেতারা। বিশেষ করে অনিয়মিত বা রিএড গ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সিট বরাদ্দ সীমিত রেখে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপাচার্য।

এছাড়া ছাত্রীদের হল সংকট নিরসন, বৃত্তি প্রদানে জটিলতা দূরীকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় মসজিদের জরুরি সংস্কার, বিদ্যুৎ সমস্যা সমাধান এবং টিএসসিসহ বিভিন্ন স্থাপনার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার বিষয়েও আলোচনা হয়।

ডাকসু নেতারা কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন এবং ২৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ চীনের সহযোগিতায় নতুন হল নির্মাণের অগ্রগতির বিষয়েও উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া ছাত্রী হলগুলোতে অ্যাক্সেস কন্ট্রোল গেট স্থাপনে প্রশাসনিক জটিলতা নিরসন, শহীদ ওসমান হাদির কবর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন, ই-মেইল ভেরিফিকেশন ফি বাতিল, হলভিত্তিক ক্যান্টিন এবং ডে-কেয়ার সেন্টার নির্মাণের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

উপাচার্য শিক্ষার্থীদের মতামত সরাসরি শোনার জন্য দুই ধাপে মতবিনিময় সভার প্রস্তাব দেন—প্রথমে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এবং পরে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে। এতে শিক্ষার্থীদের প্রত্যাশা ও সমস্যাগুলো আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে ডাকসু নেতারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উপাচার্যও এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পরে উপ-উপাচার্য (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. আব্দুল্লাহ আল-মামুন এবং অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ সভায় যোগ দেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার্থীবান্ধব নীতিতে জোর: ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক

বিস্তারিত কমেন্টে