বাংলাদেশ ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ

বান্দরবান জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু জাফর

বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা বারের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান ৬০ ভোট পেয়েছেন।

৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর। একই পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম ৫০ ভোট পেয়েছেন।

এছাড়াও সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন রাজীব চন্দ্র, উসাই মার্মা, আবদুল্লাহ আল মামুন মুন্না।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১২৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২২ জন ভোট প্রদান করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।

জনপ্রিয় সংবাদ

নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

বান্দরবান জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু জাফর

প্রকাশিত: ১২:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬