মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বৃহত্তর শহর বণিক সমিতির উদ্যোগে এক আনন্দমুখর ও বর্ণাঢ্য বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টায় মানিকগঞ্জ শহর বণিক সমিতি কার্যালয় থেকে আনন্দঘন এই নৌভ্রমণটি শুরু হয়। দিনব্যাপী এই ভ্রমণের চূড়ান্ত গন্তব্য ছিল পদ্মা নদীর তীরবর্তী হরিণের ঘাট।
অনুষ্ঠানে মানিকগঞ্জ শহর বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুদ্দিন রেজার উপস্থিতিতে পুরো আয়োজন সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুব আলম হিরা, মো. হাবিবুর রহমান, মো. রিপন মিয়া ও মিলন মাহমুদ। এ সময় শহর বণিক সমিতির সকল কর্মকর্তা ও সাধারণ সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাশতা, চা, কফি এবং দুপুরে প্রীতিভোজের বিশেষ ব্যবস্থা ছিল। নৌভ্রমণের পুরো পথজুড়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি, অভিনয় ও কৌতুক পরিবেশনায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
নৌকা ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র ও বিশেষ লটারি।
সবশেষে সংগঠনের ঐক্য সুদৃঢ় রাখা এবং আগামী দিনের ব্যবসায়িক ও সামাজিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সমিতির সভাপতি সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী এই সফল নৌকা ভ্রমণের সমাপ্তি ঘোষণা করেন।
kalprakash.com/IM