শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৩:৩৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে ইরানের বড় হাতিয়ার হরমুজ প্রণালি: আল জাজিরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:৪১
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে ইরানের বড় হাতিয়ার হরমুজ প্রণালি: আল জাজিরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় দরকষাকষির প্রধান হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন দুই দেশের বিরোধের গণ্ডি ছাড়িয়ে একটি বড় বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি আলি হাশেম বলেন, বর্তমানে আন্তর্জাতিক মহলের সব মনোযোগ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার দিকে এবং এটিই এখন কূটনৈতিক আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে। অথচ যুদ্ধ শুরুর প্রাক্কালে মূল বিষয়বস্তু ছিল ইরানের পারমাণবিক ফাইল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তেহরানের প্রক্সি বা মিত্রদের তৎপরতা।

আলি হাশেম উল্লেখ করেন, যুদ্ধের আগে পরিস্থিতি যা-ই থাকুক না কেন, এই সংঘাতের পর তা আর আগের অবস্থায় ফিরে যাবে না। কারণ এই বিরোধ ইতিমধ্যে অন্য এক উচ্চতর ও জটিল স্তরে পৌঁছে গেছে।

তাঁর বিশ্লেষণ অনুযায়ী, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান একটি শক্ত ও সুবিধাজনক কৌশলগত অবস্থান তৈরি করতে পেরেছে। কোনো কোনো বিশ্লেষক এটিকে ইরানের ‘ভৌগোলিক পারমাণবিক বোমা’ হিসেবেও অভিহিত করছেন। অনেকে একে পারমাণবিক বোমার চেয়েও কার্যকর শক্তি মনে করছেন। কারণ হরমুজ প্রণালিকে সফলভাবে ব্যবহার করার ফলে বিশ্ব পরাশক্তিগুলোর সামনে ইরানকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে ইরানের বড় হাতিয়ার হরমুজ প্রণালি: আল জাজিরা

বিস্তারিত কমেন্টে