বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫১:৩৪

চলতি বছরে বাকি আর ৫ দিনের সরকারি ছুটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৩৫
শেয়ার: mail
চলতি বছরে বাকি আর ৫ দিনের সরকারি ছুটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ সালের আট মাসের বেশি সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে। বছরের বাকি থাকা চার মাসের কিছু বেশি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে আরও পাঁচটি সরকারি ছুটি। তবে এর মধ্যে দুটি ছুটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন—সব মিলিয়ে মোট সরকারি ছুটি ছিল ২৮ দিন। এই মোট ছুটির মধ্যে ৯ দিনই পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

চলতি বছরের অধিকাংশ ছুটি শেষ হয়ে যাওয়ার পর এখন বাকি রয়েছে পাঁচটি সরকারি ছুটির দিন।

সেপ্টেম্বরে ১ দিন আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের অবকাশ মিলবে না।

অক্টোবরে ২ দিন অক্টোবরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

ডিসেম্বরে ২ দিন বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে আরও দুটি সরকারি ছুটি। আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় বড়দিনের ছুটি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাবে। এ ছাড়া ১৬ ডিসেম্বরের পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

অর্থাৎ চলতি বছরের বাকি সময়ে সরকারি ছুটি মোট পাঁচ দিন থাকলেও দুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় কার্যত স্বাভাবিক কর্মদিবসে পাওয়া যাবে তিন দিনের সরকারি ছুটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চলতি বছরে বাকি আর ৫ দিনের সরকারি ছুটি

বিস্তারিত কমেন্টে