বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৫১:৫৭

সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা চিন্তিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা চিন্তিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের একে অপরকে বক্তব্য প্রদানে বাধা দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা সংসদের সার্বিক কার্যকারিতার জন্য ভালো লক্ষণ নয় বলে কঠোর সতর্কবার্তা দেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় তাঁর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই প্রারম্ভিক বক্তব্যে সংসদ সদস্যদের উদ্দেশে তিনি এ বার্তা দেন।

সংসদের সার্বিক শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে দেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে সুসংহত থাকে এবং স্বাভাবিকভাবে চলতে পারে, সেজন্য সংসদের প্রতিটি সদস্যের সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। এ সময় তিনি সবাইকে সংসদীয় নিয়ম ও শিষ্টাচার যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানান।

সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) ভালোভাবে পড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, স্পিকার যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই প্রতিষ্ঠিত নিয়ম ও রীতি যদি অমান্য করা হয়, তবে সংসদ বেশি দিন সচল রাখা সম্ভব হবে না। এ সময় তিনি সবাইকে কার্যপ্রণালী বিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানান এবং সংসদ পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি কিছুটা চিন্তিত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

বিস্তারিত কমেন্টে