সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১০:১৩
শিরোনাম
● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল

বিএনপির সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও সুসম্পর্ক রাখবে চীন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
বিএনপির সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও সুসম্পর্ক রাখবে চীন

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক পর্যায়েও বিএনপির সঙ্গে চীন বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে যৌথভাবে কাজ করবে চীন।’ তিনি আরও উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশে বর্তমানে যে চীনা বিনিয়োগ রয়েছে, তা ধারাবাহিকভাবে আরও বৃদ্ধি করার আশ্বাস দিয়েছে চীন সরকার।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন ঐতিহাসিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে বিশেষভাবে আগ্রহী বেইজিং। এ ছাড়া টেকসই পানি সরবরাহ, আধুনিক বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো নির্মাণে চীন উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে আগ্রহী বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিএনপির সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রেও সুসম্পর্ক রাখবে চীন

বিস্তারিত কমেন্টে