সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৪:৪৫
শিরোনাম
● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময়

বাগমারায় নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৯:০১
শেয়ার: mail
বাগমারায় নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে একজনকে মনোনয়নের জন্য সংরক্ষিত নারী সংসদ সদস্যের দেওয়া ডিও লেটার প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকদার বাজারে সাঁকোয়া শিকদারী এলাকার সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি রাজশাহী অঞ্চলের সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহমুদা হাবীবা সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে শিকদারী এলাকার বাসিন্দা ইকবাল হোসেনকে মনোনয়নের সুপারিশ করে একটি ডিও লেটার প্রদান করেন।

এ সময় বক্তারা দাবি করেন, ইকবাল হোসেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস সোবাহান চৌধুরীর ভাতিজা এবং ঝিকরা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারের শ্যালক। স্থানীয় বিভিন্ন নির্বাচনে তিনি তাদের পক্ষে সরাসরি কাজ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, শিকদারী গ্রামে জন্ম হলেও চাকরির কারণে ইকবাল হোসেন দীর্ঘ ২৬ বছর ধরে নওগাঁর রানীনগরে বসবাস করছেন। পরিবার-পরিজন নিয়ে সেখানেই তার স্থায়ী বসবাস এবং তিনি বর্তমানে রানীনগরে শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন। এ অবস্থায় দীর্ঘদিন এলাকায় বসবাস না করা একজন ব্যক্তিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনয়নের জন্য ডিও লেটার দেওয়ায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক স্বার্থে স্থানীয় ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হোক। দীর্ঘ ২৬ বছর এলাকায় বসবাস না করা একজন ব্যক্তিকে কীভাবে ডিও লেটার দেওয়া হলো, তা বোধগম্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই ডিও লেটার কার্যকর না করার জোর দাবি জানান।

এ বিষয়ে সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ইকবাল হোসেন ডিও লেটারটি প্রতিষ্ঠানে জমা দিয়েছেন। তবে তাকেই সভাপতি করতে হবে—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

অভিযোগ প্রসঙ্গে ইকবাল হোসেন বলেন, আমার আদি বাড়ি শিকদারী গ্রামে। চাকরির কারণে আমি রানীনগর এলাকায় বসবাস করছি। আমি বাগমারার নিয়মিত ভোটার এবং প্রায় ২৬ বছর ধরে রানীনগরে শিক্ষকতা করছি। দূরে থাকলেও দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না। আমাকে ডিও লেটার দেওয়া হয়েছে এবং আমি তা নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে জমা দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুলাল উদ্দিন মেম্বার, রেজাউল হক, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, দুলাল প্রামাণিক, সাইদ আলী, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, টুকু, জিয়াউর রহমান, শাহাজান আলী, ফজেল ইসলাম ও আব্দুস সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে