বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:১৭

দুর্গম মাটিরাঙ্গায় অসহায় ও শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৩২
শেয়ার: mail
দুর্গম মাটিরাঙ্গায় অসহায় ও শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিয়মিত আর্থসামাজিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় দুর্গম এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাটিরাঙ্গার দুর্গম কাইলাসিং পাড়ায় শতাধিক পাহাড়ি নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী। একই সঙ্গে কাইলাসিং পাড়ার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি।

এ সময় মাটিরাঙ্গা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাইলাসিং পাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দুর্গম অঞ্চলে নিয়মিত চিকিৎসাসেবা ও শিশুদের জন্য শিক্ষা উপকরণ পাওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক ও প্রয়োজনীয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি জানান, পাহাড়ের পিছিয়ে পড়া ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এবং দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মাটিরাঙ্গা জোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আর্তমানবতার সেবায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এমন মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দুর্গম মাটিরাঙ্গায় অসহায় ও শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

বিস্তারিত কমেন্টে