বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:২০:৫৮

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৩৫
শেয়ার: mail
ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের একটি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পিআইএমএসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের ওই ওয়ার্ডের নবজাতকদের কক্ষে মোট ১৬টি শিশু ছিল। তাদের মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় এ আগুন লাগে। এতে ১৪ নবজাতক ঘটনাস্থলেই পুরোপুরি দগ্ধ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর নবজাতকদের রাখা কক্ষে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় আগুন লাগার কারণ ও দুর্ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখতে অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি হাসপাতালের ওই ওয়ার্ডের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইসলামাবাদে হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

বিস্তারিত কমেন্টে