ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন—রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র উপজেলা কর্মকর্তা মোছা. সাইমুম মুনিরা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগণ সাহা এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজাহারুল ইসলাম বাদল।
এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন—৬ নম্বর সেনুয়া ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান, ১ নম্বর রুহিয়া ইউপি চেয়ারম্যান মো. মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২ নম্বর আখানগর ইউপির প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩ নম্বর রাজাগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান মো. তাহেরুল ইসলাম, ৪ নম্বর ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা নিজ নিজ এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং জুয়াসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
kalprakash.com/IM