বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২০:২১

দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৩৬
শেয়ার: mail
দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন ইথিওপিয়ার শান্তিরক্ষী রয়েছেন। খবর আল জাজিরার।

সোমবার (২৪ আগস্ট) পাজুত এলাকার দিকে নিয়মিত টহল দেওয়ার সময় জাতিসংঘের শান্তিরক্ষী দলটি এই বর্বরোচিত হামলার শিকার হয়।

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, প্রতিদিনের মতো দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে অজ্ঞাত বন্দুকধারীরা শান্তিরক্ষীদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।

এ ঘটনার পর অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে দেশটিতে সহিংসতায় অন্তত ৩৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন।

এদিকে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে এ নিয়ে মোট নয়জন জাতিসংঘ শান্তিরক্ষী প্রাণ হারালেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দক্ষিণ সুদানে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘের দুই শান্তিরক্ষী নিহত

বিস্তারিত কমেন্টে