বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৫:৩৯

সার ব্যবস্থাপনায় মন্ত্রিসভা কমিটি গঠন, আহ্বায়ক জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪:৪২
শেয়ার: mail
সার ব্যবস্থাপনায় মন্ত্রিসভা কমিটি গঠন, আহ্বায়ক জাহিদ হোসেন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার ডিলার নিয়োগসংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিবীক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। কৃষি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

কমিটির অন্য সদস্যরা হলেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি গঠনের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর ফলে দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম তদারকির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব পেলেন কমিটির আহ্বায়ক আবু জাফর মো. জাহিদ হোসেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সার ব্যবস্থাপনায় মন্ত্রিসভা কমিটি গঠন, আহ্বায়ক জাহিদ হোসেন

বিস্তারিত কমেন্টে