বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৪:৪৪

বাংলাদেশ ব্যাংকে মেডিক্যাল অফিসার নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:০০
শেয়ার: mail
বাংলাদেশ ব্যাংকে মেডিক্যাল অফিসার নিয়োগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘মেডিক্যাল অফিসার’ পদে ৬ জন কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক

  • পদের নাম: মেডিক্যাল অফিসার

  • পদসংখ্যা: ৬টি

  • বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

  • জাতীয় বেতন স্কেল গ্রেড: ৯ম

আবেদনের যোগ্যতা: মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে বৈধ রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা: ২০২৬ সালের ১ আগস্ট তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ই-রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সঙ্গে নির্ধারিত ২০০ টাকা ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ব্যাংকে মেডিক্যাল অফিসার নিয়োগ

বিস্তারিত কমেন্টে