সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫২:২৫

স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পার্বত্য উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পার্বত্য উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ (যুগ্মসচিব)। এ ছাড়াও সভায় বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাস্তবায়িত কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্মপরিবেশ এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বোর্ডের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে মাইনী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্কিমের আওতায় তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন পার্বত্য জেলায় দুই শতাধিক ছেলে ও মেয়েকে তথ্য ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পার্বত্য উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে