রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৯:৩৯

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:১৪
শেয়ার: mail
শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তাঁদের নামে পৃথক আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম ইস্যু করা হয়েছিল। তাঁদের ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দিতে গেলে সংশ্লিষ্ট ঠিকানায় তাঁদের পাওয়া যায়নি।

নথিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তীতে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলায় (মামলা নম্বর ২(৯)২০২৪) গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। অন্যদিকে তাঁর স্ত্রী ফারজানা রূপা যাত্রাবাড়ী থানার মামলায় (মামলা নম্বর ৩৩(৯)২০২৪) গ্রেপ্তার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে অন্তরীণ আছেন।

এমতাবস্থায়, তাঁদের কারাগারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেল সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের নথি অনুযায়ী, শাকিল আহমেদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

বিস্তারিত কমেন্টে