রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৪:২৩

ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম

মোহাম্মদ সবুজ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগটির সহকারী অধ্যাপক আব্দুল হালিম।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিভাগের সভাকক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক ড. সঞ্চয় কুমার সরকার আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আব্দুস সবুর, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. এ. এস. এম. শরফরাজ নওয়াজ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি উম্মে সালমা লুনা এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

নবনিযুক্ত সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হালিম বলেন, ‘আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সভাপতির দায়িত্ব গভীর আস্থা, আমানতদারিতা ও কর্তব্যবোধের। একটি বিভাগকে এগিয়ে নিতে সকল শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমি সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা মেনে দায়িত্ব পালন করব এবং শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব।’

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, ‘সভাপতিত্বের দায়িত্ব মূলত পারস্পরিক সহযোগিতার। সভাপতি কোনো বস নন, বরং সবার সহযোগিতায় বিভাগ পরিচালনা করাই তাঁর কাজ। বিদায়ী সভাপতি সফলভাবে তাঁর দায়িত্ব পালন করেছেন। বর্তমান সভাপতিও পূর্বে বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন; আশা করি তিনি এ বিভাগকেও সঠিকভাবে পরিচালনা করবেন। আমাদের পক্ষ থেকে তাঁর প্রতি সার্বিক সমর্থন ও সহযোগিতা থাকবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম

বিস্তারিত কমেন্টে