রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৮:৩৬

কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:০৩
শেয়ার: mail
কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পরিবার ও সহকর্মীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় মরদেহগুলো হস্তান্তর করা হয়।

বিজিবি ও বিএসএফের স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় শূন্যরেখায় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরে তিনটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে কুষ্টিয়া ও সাভারের উদ্দেশে রওনা হন স্বজনেরা।

এর আগে গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ছিলেন।

তাঁদের মধ্যে পাঁচজনের মরদেহ শনিবার পেট্রাপোল হয়ে বাংলাদেশে ফেরত আনা হয়। নিহতরা হলেন আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণাশীষ দত্ত, শ্বশুর আকরাম আলী এবং সাভারের জোবায়ের বাবু।

দেবাশীষ দত্তসহ তাঁর পরিবারের চার সদস্যের মরদেহ গ্রহণ করেন তাঁর সহকর্মীরা। অন্যদিকে, জোবায়ের বাবুর মরদেহ নিতে আসেন তাঁর মেজো ভাই মনির হোসেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, প্রয়োজনীয় সকল কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কলকাতায় আগুনে নিহত সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ হস্তান্তর

বিস্তারিত কমেন্টে