বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৩:২৬
শিরোনাম
● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন

মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রেখে ফের কারাগারে ইমরান খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:১৪
শেয়ার: mail
মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রেখে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে ফের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাঁকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়। এরপর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে এদিন ভোরেই তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

গত মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন। শেহবাজ শরিফ সরকার আদালতের এই নির্দেশনার বিরুদ্ধে আপিল করলেও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেন।

ধারণা করা হয়েছিল, ইমরান খানকে হয়তো বেশ কিছুদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এদিকে হাসপাতালে নেওয়ার আগে হাসপাতাল চত্বরে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং আশপাশের একাধিক প্রধান সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পরবর্তীতে ২০২৩ সালের ৫ আগস্ট তোশাখানা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাসহ একাধিক মামলায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ বন্দিজীবনে তাঁর স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তাঁর পরিবারের পক্ষ থেকে বারবার জোর দাবি জানানো হচ্ছিল।

সূত্র: দ্য ডন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাত্র কয়েক ঘণ্টা হাসপাতালে রেখে ফের কারাগারে ইমরান খান

বিস্তারিত কমেন্টে