শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ২:৪৬:৪৭

ছুটির দিনেও বৃষ্টির পূর্বাভাস: চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:০০
শেয়ার: mail
ছুটির দিনেও বৃষ্টির পূর্বাভাস: চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ছুটির দিনেও সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ অঞ্চলে অবস্থান করছে এবং এটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির এই ধারাবাহিকতা বজায় থাকতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ছুটির দিনেও বৃষ্টির পূর্বাভাস: চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা

বিস্তারিত কমেন্টে